রোববার শেষ হচ্ছে পাঁচ কোটি টাকার অনলাইন লেনদেন
দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব ‘১০-১০’ শেষ হচ্ছে রোববার (২০ অক্টোবর) । শীর্ষস্থানীয় ২০টি ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে ১০ দিনব্যাপী এই উৎসব শুরু হয় গত ১০ অক্টোবর। দেশিয় ই-কমার্স সাইটগুলোর নানা ছাড় ও উপহার নিতে কেনাকাটার উৎসবে মাতে সারাদেশ। এতে গত দশ দিনে ৫ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানিয়েছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের উদ্যোক্তারা। তারা জানিয়েছেন, এই পরিমান অর্ডারের ৫০% এর বেশি ঢাকার বাহিরের ক্রেতাদের কাছ থেকে এসেছেI
আয়োজনে গ্রাহকরা বিভিন্ন পণ্যের ওপর ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, ১০ শতাংশ পর্যন্ত বিকাশ ক্যাশব্যাক এবং ক্রেডিট কার্ডে ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড় উপভোগ করেছেন। মিলেছে সারাদেশে ফ্রি ডেলিভারি I সিঙ্গাপুর, ব্যাংকক ও কলকাতা যাওয়ার প্যাকেজসহ বিমান টিকিট উপহার দিয়েছে মাস্টারকার্ড।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে: রকমারি, আজকের ডিল, পিকাবু, বাগডুম, প্রিয়শপ, স্টাইলাইন, দ্য মল, সাজগোজ, ডেলিগ্রাম, লেইসফিতা, রমণী, দিনরাত্রি, ডায়াবেটস স্টোর, ট্রাক লাগবে, সেবা এক্সওয়াইজেড, এক্সট্রা, স্টাইজেন গিফট, হ্যান্ডিমামা, গো জায়ান।
আয়োজনের পেমেন্ট পার্টনার ছিলো বিকাশ ও মাস্টারকার্ড।
দ্বিতীবারের মতো অনুষ্ঠিত এই অনলাইন শপিং ফেস্টিভেলের এবারের মূল উদ্দেশ্য ছিল অনালাইনে কেনাকাটার ব্যাপারে ক্রেতাদের আস্থা তৈরী করা I
বিগত সময়ে বেশ কিছু ক্রেতা অনালাইনে প্রতারণার স্বীকার হয়েছেI ফেসবুকভিত্তিক কিছ অসাধু নাম-সর্বস্ব অনলাইন দোকান দেশের ই-কমার্স সেক্টরের জন্য বড় হুমকি I
এ পরিপ্রেক্ষিতেই শীর্ষস্থানীয় ২০টি ই-কমার্স প্রতিষ্ঠান "১০-১০" ইভেন্টের মাধ্যমে নিরাপদে অনলাইনে কেনাকাটার ব্যাপারে ক্রেতাদের সচেতনতা ও আস্থা তৈরীর উদ্যোগ নিয়েছেI ভবিষ্যতেও এ ধরণের যৌথ ইভেন্ট আয়োজন করা হবেI